কোম্পানীগঞ্জে ঋণের চাপে বৃদ্ধের আত্মহত্যা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এনজিওর ঋণের চাপে এক প্রবাসীর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১

2024-07-14T16:02:38+00:00
2024-07-14T16:05:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোম্পানীগঞ্জে ঋণের চাপে বৃদ্ধের আত্মহত্যা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ৪:০২ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৪ ৪:০৫ পিএম  (ভিজিট : ১৬৩)
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এনজিওর ঋণের চাপে এক প্রবাসীর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাফর মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহত মোঃ সানাউল্লাহ বাহার (৬৫) একই গ্রামের মৃত শফি উল্যাহ মাস্টারের ছেলে এবং সৌদি প্রবাসী রাজীবের বাবা ছিলেন।    

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে বিভিন্ন এনজিও ও ব্যাক্তি থেকে ঋণ নিয়ে ছেলে রাজীবকে সৌদি পাঠায় সানা উল্লাহ বাহার। কিছুদিন ধরে ঋণদাতা প্রতিষ্ঠান ও পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকেন প্রবাসীর বাবা সানা উল্লাহ বাহারকে।অপর দিকে ছেলে রাজীবও সৌদী থেকে টাকা দিতে পারছেনা।একপর্যায় এ চাপ সহ্য করতে না পেরে রাত ৯ টার পর কোনো এক সময় তার টিনশেড় ঘরের নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

জানা যায়, সকালে পরিবারের  লোকজন ঘরের দরজা বন্ধ দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।  

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলা উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ভাতিজা ইয়াসিন আরাফাত জানান, ছেলেকে বিদেশ পাঠানোর সময় ঋণ নিয়েছিলেন জেঠা। ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত)আব্দুস সুলতান বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy