টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় দুই যুবক আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের সংঘবদ্ধ হামলায় আল আমিন (২৮) এবং কাজী জীবন (২৬) নামে দুই

2024-07-14T16:35:36+00:00
2024-07-14T16:35:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় দুই যুবক আহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুলাই, ২০২৪, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৩৮৪)
X

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের সংঘবদ্ধ হামলায় আল আমিন (২৮) এবং কাজী জীবন (২৬) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছে। 

শনিবার রাত দশটার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে ৩জনকে অভিযুক্ত করে টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সুত্র ও ভুক্তভোগীরা জানায়, এরশাদ নগর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি রাসেল ওরফে জামাই রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী শনিবার রাত দশটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই যুবকের উপর অতর্কিত হামলা চালায়।

এসময় সন্ত্রাসীরা ইট ও লাঠি দিয়ে দুই যুবককে এলোপাতাড়ি মারধর করে। এসময় আল আমিনের স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা করলে তাদেরকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে চিকিৎসার স্বার্থে ভর্তি করেন।

এলাকাবাসীর দাবী, রাসেল ওরফে জামাই রাসেল এরশাদ নগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। একটি প্রভাবশালী মহলের আশীর্বাদপুষ্ট হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। সে প্রতিনিয়ত মাদক সেবন করে সাধারণ মানুষ, রিকশা চালক, অটো চালকদের উপর অত্যাচার করে তাদের সর্বস্ব লুট করে নেয়। 

এসব ঘটনায় কেউ প্রতিবাদ করলেই তাদের উপর হামলা চালায় রাসেল। টঙ্গী পূর্ব থানায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। সম্পতি একটি মামলায় জেল খেটে বের হয়েছে সে। জেল থেকে বের হয়ে আবারও এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে রাসেল।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy