কচুরিপানা পরিষ্কার করতে নেমে বৃদ্ধের মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে খেত থেকে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে তলিয়ে আব্দুর রশিদ (৬০) নামে এক বাক ও শ্রবণ

2024-07-15T15:21:34+00:00
2024-07-15T15:21:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কচুরিপানা পরিষ্কার করতে নেমে বৃদ্ধের মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৩:২১ পিএম   (ভিজিট : ১৬৯)
X

টাঙ্গাইলের ঘাটাইলে খেত থেকে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে তলিয়ে আব্দুর রশিদ (৬০) নামে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রাম পোড়াবাড়ির মৃত আজগর আলীর ছেলে। 

আজ সোমবার সকাল ১১ টায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রাম পোড়াবাড়ি এ ঘটনা ঘটে। স্থানীয় দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম (মটু) বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আব্দুর রশিদ পেশায় একজন কৃষক। তিনি আগে থেকেই বাক ও শ্রবন প্রতিবন্ধী এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন। চলমান বর্ষায় তার খেতের আমন ধান পানিতে তলিয়ে যায়। 

সোমবার সকাল ৭টার দিকে পরিবারের লোকজনের অজান্তে কালিয়াগ্রাম বেজিমারা চড়ায় তার নিজস্ব খেতে কচুরিপানা পরিষ্কার করতে যান। পানা পরিস্কার করে বাড়ী ফেরার সময় অসুস্থ হয়ে পানিতে তলিয়ে যান। পরে পরিবারের লোকজন তাকে পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy