রায়পুরে অটোরিকশা চুরি করে পালানোর সময় যুবক আটক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

রায়পুরে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় পাপ্পু (২০) নামে এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় এলাকাবাসী।পরে

2024-07-15T15:26:10+00:00
2024-07-15T15:26:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রায়পুরে অটোরিকশা চুরি করে পালানোর সময় যুবক আটক
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৩:২৬ পিএম   (ভিজিট : ২১৪)
X

রায়পুরে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় পাপ্পু (২০) নামে এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় এলাকাবাসী। 

পরে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে আটক রাখলে পুলিশ এসে থানায় নিয়ে যায়। সে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার ১০নং ইউনিয়নের দেবীপুর গ্রামের বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে। 

রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চুরি হওয়া অটো রিকশার মালিক মো: শাহজাহান বাদি হয়ে এ ব্যাপারে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy