নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম মনির (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৫ জুলাই)

2024-07-15T15:29:03+00:00
2024-07-15T15:29:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৩:২৯ পিএম   (ভিজিট : ১৬৫)
X

শেরপুরের নালিতাবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম মনির (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (১৫ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মনিরকে শেরপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার গভীর রাতে উপজেলার সমশ্চূড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম  উপজেলার পাহাড়ী এলাকা পশ্চিম সমশ্চূড়া গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মনিরুল ইসলাম মনিরকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 
 
এব‍্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy