চলনবিল বৃক্ষরোপণ উৎসবে ১লক্ষ চারা বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

‘সবুজ শ্যামল সিংড়া, গড়ে তুলবো আমরা’ এই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও

2024-07-15T15:32:00+00:00
2024-07-15T15:32:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চলনবিল বৃক্ষরোপণ উৎসবে ১লক্ষ চারা বিতরণ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৩:৩২ পিএম   (ভিজিট : ৭১৬)
X

‘সবুজ শ্যামল সিংড়া, গড়ে তুলবো আমরা’ এই শ্লোগান নিয়ে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে বিনামুল্যে ১ লক্ষ গাছের চারা বিতরণ কাজের শুভ উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিপ্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির স্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলোকিত সমাজের সভাপতি আরিফা জেসমিন কনিকা।

বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলোকিত সমাজের উদ্যোগে ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির পৃষ্ঠপোষকতায় (১৫ জুলাই) সোমবার বেলা ১১ টায় উপজেলা সরকারী গোডাউন চত্বরে অনুষ্ঠিত হয় চলনবিল বৃক্ষরোপণ উৎসব-২০২৪। 

মাসব্যাপি বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের প্রথম দিনেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীও প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের মাঝে ৪০ হাজার গাছের চারা বিতরণ করেন তিনি। বিতরণকৃত চারা গাছের মধ্যে রয়েছে জলপাই,আমলকি,তেঁতুল,বহেরা,নিম, কৃষ্ণচূড়া, জারুল, বাতাবিলেবু, কড়ইসহ বিভিন্ ফলজ,বনজ ও ঔষধি গাছ।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত সমাজের কোষাধ্যক্ষ নাজমুল হক বকুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিংড়া মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিন খান,  কাশফুল উলুম নেছারীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি জাকারিয়া মাসউদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্তিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy