আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে হত্যা মামলার প্রধান আসামিকে ধরতে গিয়ে স্বরসতী নদীতে ঝাঁপ দিয়ে উপপরিদশর্ক (এসআই) রেজাউল ইসলাম শাহ (৪৫)

2024-07-15T16:55:51+00:00
2024-07-15T16:55:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১৬৪)
X

সিরাজগঞ্জের রায়গঞ্জে হত্যা মামলার প্রধান আসামিকে ধরতে গিয়ে স্বরসতী নদীতে ঝাঁপ দিয়ে উপপরিদশর্ক (এসআই) রেজাউল ইসলাম শাহ (৪৫) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন।

সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহ ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জের এরানদহ গ্রামের আলোচিত চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি নাজমুল হাসানকে (৩০) গ্রেপ্তার করতে অভিযানের সময় আসামি স্বরসতী নদীতে ঝাপ দেয়। এ সময় তাকে গ্রেপ্তার করতে এসআই রেজাউল ইসলামও নদীতে ঝাপ দেন। 

কিন্তু আসামি নদী পাড় হলেও এসআই রেজাউল নদীর মাঝখানে তলিয়ে যান। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টা অভিযান করে তাকে উদ্ধার করেন। পরে তাকে সিরাজগঞ্জের শহীদ এম এ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ‘সকালে ডাকাতি ও হত্যা মামলার আসামি ধরতে গিয়ে নদীতে অভিযান চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হন রেজাউল ইসলাম শাহ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডা. গোলাম আম্বিয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই পুলিশ কর্মকর্তা রেজাউলের মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy