মধুমতি নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।সোমবার (১৫ জুলাই) সাড়ে ১১টার দিকে

2024-07-15T17:21:50+00:00
2024-07-15T17:21:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মধুমতি নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৫:২১ পিএম   (ভিজিট : ১৮৩)
X

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

সোমবার (১৫ জুলাই) সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। উদ্ধার হওয়া অজ্ঞাত ওই যুবকের মরদেহ প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর।

পুলিশ সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌছে নদী থেকে গলিত মরদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত বা কি কারনে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই এসএম মো.বিল্লাল হোসেন জানান,মধুমতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহর নাম পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy