ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারালো মা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার খারপাড়ায় গত সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।জানা যায়,

2024-07-16T12:12:05+00:00
2024-07-16T12:12:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারালো মা
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১২:১২ পিএম   (ভিজিট : ২১৭)
X

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার খারপাড়ায় গত সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। 

জানা যায়, পৌর এলাকায় খারপাড়ায় সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০) ও তার ছেলে আরিফুল ইসলাম (১৯)। এ ঘটনায় কুলসুম বেগমের মেয়ে সানজিদা আক্তার আহত হয়েছে।

এই বিষয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, কিছুদিন আগে সুমন মিয়া তার বসতবাড়িতে টিনের একটি ঘর তৈরি করেন।

সোমবার সন্ধ্যার দিকে তার ছেলে আরিফুল ওই ঘরে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে অসতর্কতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে মা কুলসুম বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘরে থাকা তার বোন এসে দুজনকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। 

স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy