খুলনা-যশোর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুসে উঠেছে খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।মঙ্গলবার

2024-07-16T12:25:42+00:00
2024-07-16T12:25:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা-যশোর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১২:২৫ পিএম   (ভিজিট : ১৭৩)
X

কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুসে উঠেছে খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মহানগরীর নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যোক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছে৷ তাদের রক্ত ঝড়েছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি আদায় হওয়া মাত্রই আমরা ঘরে ফিরে যাবো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy