কুষ্টিয়ায় ৩ দফা দাবীতে প্রজন্ম' ৭১ এর মানববন্ধন

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

তিন দফা দাবীতে প্রজন্ম'৭১ কুষ্টিয়ার উদ্যোগে ১৫ জুলাই সোমবার বেলা ১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে বিশাল

2024-07-16T14:44:25+00:00
2024-07-16T14:44:25+00:00
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় ৩ দফা দাবীতে প্রজন্ম' ৭১ এর মানববন্ধন
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ২:৪৪ পিএম   (ভিজিট : ১৯৩)
X

তিন দফা দাবীতে প্রজন্ম'৭১ কুষ্টিয়ার উদ্যোগে ১৫ জুলাই সোমবার বেলা ১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে সাংবাদিক, মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন। প্রজন্ম' ৭১ কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেস ক্লাবের  সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে আমাদের ৩ দফা দাবী মানতে হবে, প্রথমত রাজাকারের উত্তরসূরীদের সরকারী চাকুরীতে অযোগ্য ঘোষণা করতে হবে দ্বিতীয়ত যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, তৃতীয়ত রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা করতে হবে। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারন করেন প্রজন্ম'৭১ এর নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy