প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ২:৫৩ পিএম (ভিজিট : ২৩১)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক প্রতিরোধ, মাদকাসক্তি নির্মূল প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে ভূঞাপুর ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন খানম লোপা, টাঙ্গাইল জেলা ইসলামী ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, ভূঞাপুর ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাকসুদুল হক, মোকলেছুর রহমান, কৃষক লীগের সভাপতি হযরত আলী প্রমুখ।