শিক্ষার্থীদের বিক্ষোভে অচল পুরো বরিশাল

বরিশাল ব্যুরো

সারাবাংলা

সারাদেশে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে নেমেছে বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল

2024-07-16T17:22:25+00:00
2024-07-16T17:22:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের বিক্ষোভে অচল পুরো বরিশাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৫:২২ পিএম   (ভিজিট : ১৭১)
X

সারাদেশে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে নেমেছে বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশে বিভিন্ন পয়েন্ট অবরোধ করেছেন তারা। নগরের অভ্যন্তরেও চলছে বিক্ষোভ প্রতিবাদ। ফলে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল নগরী।

বেলা সাড়ে ১১টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিএম কলেজ এবং ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ওই সড়কে।

নগরের চৌমাথা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় তারা হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে আমতলার মোড় এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শেরে বাংলা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা।

অবরোধের প্রতিটি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ থাকলেও আন্দোলনকারীদের কোনোরকম বাধা দিচ্ছেন তারা। সকালে বিএম কলেজ এলাকায় ছাত্রলীগের কিছু কর্মী আন্দোলনকারীদের বাঁধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের সরিয়ে দেয়। দুপুরে সোয়া ১২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সবগুলো পয়েন্টে অবরোধ অব্যাহত ছিল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ফজলুর রহমান বলেন, কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy