বিএমএসএফের যুগপূর্তিতে গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৬জুলাই/২০২৪) বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও

2024-07-16T17:30:12+00:00
2024-07-16T17:30:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএমএসএফের যুগপূর্তিতে গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৯০)
X

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৬জুলাই/২০২৪) বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়। 

ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। 

তিনি বলেন, প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে, হামলা-মামলার স্বীকার হচ্ছে, অনেক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাই সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ অবিলম্বে ১৪দফা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।  

অনুষ্ঠানের শুরুতেই ৭১র রণাঙ্গণে শহিদ সাংবাদিক, নিহত সাংবাদিক সাগর-রুনিসহ হত্যাকাণ্ডের শিকার সকল সাংবাদিক, প্রয়াত সাংবাদিক এবিএম মূসা, গোলাম সারোয়ার, শাহ আলমগীর, কাজী এম এ মোনায়েম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ছড়াকার আজম জহিরুল ইসলাম, সুরেশ কৈরী, আব্দুল আজিজসহ সকল সাংবাদিকদের স্মরণে একমিনিট নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ম. নূরুল ইসলাম (সংবাদ)। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন , সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, রির্পোটার্স ক্লাবের সভাপতি আবু রায়হান সরকার । 

বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মো. আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, প্রচার ও দপ্তর সম্পাদক সুমন এস , অর্থ সম্পাদক শামীম আলভী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল, কার্য্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমান, তাসাদদুল করিম, শামীম আনোয়ার, দেলোয়ার হোসেন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy