কেশবপুরে শত বছরের মন্দিরের জমি জবর দখলের চেষ্টা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

কেশবপুরে শত বছরের কালি মন্দিরের জায়গা জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে থানা

2024-07-16T18:33:34+00:00
2024-07-16T18:33:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেশবপুরে শত বছরের মন্দিরের জমি জবর দখলের চেষ্টা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৩৯৭)
X

কেশবপুরে শত বছরের কালি মন্দিরের জায়গা জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে  থানা বরাবর একটি লিখিত অভিযোগ হয়েছে।

সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার পাঁজিয়া সড়কের খতিয়াখালি কালি মন্দিরের নামে রেকর্ডভুক্ত ১১ শতক জমির উপর শত বছর ধরে খতিয়াখালি পশ্চিম পাড়ার ঋষি সম্প্রদায়ের লোকেরা পূজা-পর্বনসহ দর্মীয় সকল অনুষ্ঠান জাকজমক ভাবে পালন করে আসছিল। 

সম্প্রতি দাসপাড়ার মৃত পাগল দাসের ছেলে বলয়, দীলিপ ও সুকলাল দাসের ছেলে ভৈরব দাস মন্দিরের জমিতে ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাঁধা এমনকি মন্দিরের ঐ জমি জবর দখলের হুমকী দিয়ে আসছিল। এর জের ধরে সোমবার বিকেলে ঐ মন্দিরের জমি দখল নিতে সেখানে বলয়,দীলিপ ও ভৈরব ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা টিনের ঘর তৈরির চেষ্টা করে।

সংবাদ পেয়ে মন্দির কমিটি ও গ্রামবাসী একতাবদ্ধ হয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে মন্দিরের জায়গা দখল মুক্ত করে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে মন্দির কমিটির সভপতি  আনন্দ দাস বাদী হয়ে মঙ্গলবার(১৬ জুলাই-২৪) বলয়,দীলিপ ও ভৈরবের নাম উল্লেখ করে কেশবপুর থানা বরাবর একটি লিখিত অভিযোগ করেছে।

এব্যাপারে বলয় দাসের পরিবার জানায়,কোন মন্দিরের জায়গায় নয়,পৈতৃক সম্পত্তির উপর আমরা ঘর তুলে দিয়ে ছিলাম। তারা ঐ জমি মন্দিরের বলে আমাদের ঘর ভেঙ্গে দিয়েছে।

এব্যারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম জানান,মন্দিরের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি,তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy