কোটা সংস্কারের দাবীতে পূর্বধলায় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

2024-07-18T13:56:59+00:00
2024-07-18T13:56:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটা সংস্কারের দাবীতে পূর্বধলায় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১:৫৬ পিএম   (ভিজিট : ৩৩০)
X

নেত্রকোনার পূর্বধলায় সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

পূর্বধলা সরকারি কলেজে সকাল থেকে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। 

সকাল সাড়ে ১০টার দিকে কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার জামতলা, পূর্বধলা বাজার, রেলওয়ে স্টেশন বাজার ও মহিলা কলেজের সামনে দিয়ে পুনরায় পূর্বধলা সরকারি কলেজে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শতশত সাধারণ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy