নীলফামারীতে সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৮

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীতে কোটা বিরোধীদের সাথে সংঘর্ষে পুলিশ-যুব মহিলা লীগ নেতা ও ফটো সাংবাদিকসহ অন্তত ১৮জন আহত হয়েছেন। এছাড়া ভাংচুর

2024-07-18T15:53:23+00:00
2024-07-18T15:53:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৮
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৫০)
X

নীলফামারীতে কোটা বিরোধীদের সাথে সংঘর্ষে পুলিশ-যুব মহিলা লীগ নেতা ও ফটো সাংবাদিকসহ অন্তত ১৮জন আহত হয়েছেন। এছাড়া ভাংচুর করা হয় সাতটি মোটর সাইকেল। 

বৃহস্পতিবার সকালে জেলা শহরের চোরঙ্গি মোড়, পৌর বাজার, পিটিআই মোড় ও ডিসি অফিস চত্বরে এই ঘটনা ঘটে।আহতরা নীলফামারী জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানান, শহিদ মিনার থেকে চৌরঙ্গি মোড়ে জড়ো হতে থাকেন কোটা সংস্কারের দাবীতে আন্দোলনকারীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তারা।

এক পর্যায়ে ধাওয়া পাল্টা শুরু হলে চৌরঙ্গি মোড়ে থাকা পুলিশ বক্স, সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে থাকা সাতটি মোটর সাইকেল, ডিসি অফিসের প্রধান ফটকে হামলা এবং জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করে কোটা সংস্কার আন্দোলণকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষ শুরু হলে ১৮জন আহত হন।আহতদের মধ্যে পুলিশ সদস্য ছাড়াও জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, ফটো সাংবাদিক সাদ্দাম আলী রয়েছেন।

নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, নীলফামারীতে এটি নজিরবীহিন ঘটনা। জামাত বিএনপি পরিকল্পিত ভাবে কোমলমতি শিশুদের ব্যবহার করে এই তান্ডব চালায়।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা, বঙ্গবন্ধুর ছবি ছিড়ে ফেলাসহ সন্ত্রাসি কর্মকান্ড পরিচালনা করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা পুলিশের উপর অতর্কিত হামলা ও সরকারী বিভিন্ন স্থাপনা ভাংচুর শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ সাউন্ড গ্রেনেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশ সদস্যসহ অনেকে আহত জন।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ১৮জন চিকিৎসা সেবা নিয়েছেন এখানে। এরমধ্যে একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy