নাটোরে কোটা সংস্কারকারীদের সাথে সংঘর্ষে আহত ১৫

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের কানাইখালি ও মাদ্রাসা মোড় এলাকায় সামনে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।বৃহস্পতিবার

2024-07-18T16:31:00+00:00
2024-07-18T16:31:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে কোটা সংস্কারকারীদের সাথে সংঘর্ষে আহত ১৫
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৪:৩১ পিএম   (ভিজিট : ২১৭)
X

নাটোরের কানাইখালি ও মাদ্রাসা মোড় এলাকায় সামনে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই ঘটনা ঘটে। এতে পুলিশ সুপার ও ছয়জন পুলিশ সদস্যসহ অন্তত ১৫জন আহত হয়েছে। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনকারী রাহি নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা শহরের কানাইখালি এলাকায় কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করতে থাকে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও পাশে অবস্থান নেয়।

একপর্যায়ে পুলিশের বাঁধা অতিক্রম করে ছাত্রলীগ ও শিক্ষার্থীরা উভয়পক্ষের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় গুলিবিদ্ধ হয় রাহি নামে এক শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় আন্দোলন করার সময় পুলিশ ও শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। 

এসময় পুলিশ সুপার তারিকুল ইসলামসহ ছয় পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হন। প্রায় ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ তিন আন্দোলনকারীকে তাদের হেফাজতে নিয়েছে।  

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy