ডোমারে চোরাই অটোগাড়ী উদ্ধার, গ্রেফতার ৩

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

ব্যাটারি চালিত চোরাই অটোগাড়ী বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নীলফামারীর ডোমার মহাসড়কে অটোসহ তিনজন চোরকে আটক করেছে রাত্রীকালীন

2024-07-18T17:00:07+00:00
2024-07-18T17:00:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে চোরাই অটোগাড়ী উদ্ধার, গ্রেফতার ৩
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৫:০০ পিএম   (ভিজিট : ২২৮)
X

ব্যাটারি চালিত চোরাই অটোগাড়ী বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নীলফামারীর ডোমার মহাসড়কে অটোসহ তিনজন চোরকে আটক করেছে রাত্রীকালীন টহলরত পুলিশ।

আকটকৃতরা হলেন, রংপুর জেলার মাহিগঞ্জ থানার আমতলা টেকস দিঘীরপাড় এলাকার মৃত খাজিমুদ্দীন সরকারের ছেলে খাদেমুল ইসলাম (৩৪), পঞ্চপড় জেলা বোদা থানার উটকুড়া কাজলদিঘী এলাকার জহির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম(২২) ও পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ এলাকার আমিনুল ইসলামের ছেলে শামিম ইসলাম(২০)।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে আকটকৃত চোরদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

থানা সূত্রে যানা যায়, বৃহস্পতিবার রাত্রীকালীন ডিটটিরত পুলিশ কর্মকর্তা এসআই কাওছার আলী,এএসআই ফজলে রাব্বী সঙ্গীয় ফোর্সসহ ডোমার ম্যাক্স পেট্রোল পাম্পের সামনে সন্দেহজনক ডোমার হতে নীলফামারীগামী একটি অটো চার্জার গাড়ী আটক করেন।

অটো চালক ও দুইজন অটোযাত্রীকে জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা অসলগ্ন হওয়ার কারনে পুলিশের ব্যাপক জিজ্ঞেসাবাদে তারা অটোটি চোরাই বলে পুলিশকে জানায়। তারা আরো জানায়, গত ১৪ জুলাই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার বাইপাস নামক স্থান হতে ব্যাটারি চালিত অটোটি চুরি করেন।বিক্রির উদ্দেশ্যে অটোটি নীলফামারীতে নিয়ে যাচ্ছেন তারা। 

ডোমার থানা অফিসার ইনচার্জ ওসি মো:মহসীন আলী অটো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চোরদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy