ডোমারে কোটা বাতিলের দাবীতে বিক্ষোভ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে

2024-07-18T17:02:53+00:00
2024-07-18T17:02:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে কোটা বাতিলের দাবীতে বিক্ষোভ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৫:০২ পিএম   (ভিজিট : ২২৭)
X

নীলফামারীর ডোমারে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী কর্মসূচীতে অংশগ্রহণ করেন। 

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ডোমার হৃদয়ে স্বাধীনতা চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে ডোমার শহর প্রদক্ষিণ করে। 

এরপর মিছিল শেষে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা। এতে করে  চলাচলকারী  একমাত্র  রাস্তাটি সর্ব সাধারনের চলাচলে বিঘ্ন ঘটে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীতে উপস্থিত শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা বাতিলের দাবী জানান। এদিকে সারাদেশে অবরোধ কর্মসুচীর অংশ হিসেবে ডোমার থেকে দুর পাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। মানুষজনকে পায়ে হেটে কর্মস্থলে যেতে হয়েছে। তবে অটো ও রিক্সা চলাচল স্বাভাবিক ছিল।  তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy