ঘাটাইলে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে চলমান কোটা সংস্কারের দাবিতে টাংগাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের

2024-07-18T17:18:49+00:00
2024-07-18T17:18:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৮৪)
X

টাঙ্গাইলের ঘাটাইলে চলমান কোটা সংস্কারের দাবিতে  টাংগাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় টাংগাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার কলেজ মোড় চত্বরে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। 

উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সকাল ১১টায় কলেজ মোড় চত্বরে থেকে বিক্ষোভ মিছিল বের করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করে। 

পরে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাসস্ট্যান্ড ঘুরে কলেজ মোড় চত্বরে এসে সড়ক অবরোধ করে।

আন্দোলনকে বেগবান করতে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে গতকাল বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে কলেজ মোড় চত্বরে সড়ক অবরোধ করলে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুর্ভোগ পোহাতে হয় শত শত যাত্রীদের।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy