বাল্কহেডের ধাক্কায় পিকনিকের নৌকা ডুবে নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

স্টিলের তৈরি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের নৌকা ডুবে অষ্টম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৩ জন

2024-07-24T16:35:54+00:00
2024-07-24T16:44:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাল্কহেডের ধাক্কায় পিকনিকের নৌকা ডুবে নিহত ১
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৪:৩৫ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৪ ৪:৪৪ পিএম  (ভিজিট : ২৩২)
X

স্টিলের তৈরি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের নৌকা ডুবে অষ্টম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৩ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযানে রয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০ টায় ঘিওর উপজেলার কালিগংগা নদীর কুসুন্ডা পয়েন্টে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস।

মানিকগঞ্জ সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ ইসহাক আলী জানান,  মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না এলাকার বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৬০ জন লোক যমুনা নদীতে নৌকা ভ্রমনে যায়। 

সেখান থেকে ফেরার পথে ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের কুসুন্ডা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিশাল আকৃতির বালু বহনকারী বাল্কহেড সজোরে ধাক্কা মারে। এতে পিকনিকের নৌকার তলা ফেটে ডুবতে থাকে। নৌকায় থাকা লোকজন অনেকেই সাতার কেটে  তীরে আসতে সক্ষম হলেও ৩ জন নিখোঁজ হন। 

এ বিষয়ে ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, এই ঘটনায় সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের সাহেব আলীর ছেলে মো: মিলন হোসেন (১৪) নিহত হয়েছে। সে জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। 

ময়না তদন্ত শেষে লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বাল্কহেডটি আটক করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy