কেন্দুয়ায় মাসিক আইন শৃংখলা সভা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল১১টায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে

2024-07-25T14:12:32+00:00
2024-07-25T14:12:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় মাসিক আইন শৃংখলা সভা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ২:১২ পিএম   (ভিজিট : ১৮৬)
X

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল১১টায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোফাজ্জল হোসেন ভূঞা।  

সভায় কেন্দুয়া আইন শৃংখলা কমিটির সদস্য সচিব কেন্দুয়া থানা পুলিশ ইন্সপেক্টর (ওসি) মো.এনামুল হক পিপিএম  স্বাগত বক্তব্যে বিগত মাসের আইন শৃংখলার  চিত্র তুলে ধরেন এবং সকলের কাছে বিনীত অনুরোধ রেখে বলনে, বিগত দিনের মতো আগামী মাসেও আপনারা আপনাদের  সহযোগিতা হাত প্রসারিত করবেন। 

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মওলানা হারুনুর রশিদ ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি,কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙ্গালী,কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন প্রমূখ। 

এসময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আজহারুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল হক, সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোখলেছুর রহমান বাঙ্গালী,সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, এডভোকেট সারোয়ার জাহান কাওসার,মোঃ লুৎফর রহমান, মো.এনামুল কবীর খান, মাহাবুব আলম বাবুল, আশরাফুল হক ভূঞা গোলাপ, কোহিনুর মিয়াসহ  উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সুধীজন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy