লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’- এই শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।বৃহস্পতিবার

2024-07-25T14:16:43+00:00
2024-07-25T14:16:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ২:১৬ পিএম   (ভিজিট : ১৬৫)
X

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’- এই শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

পরে মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ঝুমুর ইলিশ চত্বর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত র‍্যালি শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো: শামছুদ্দীন ফিরোজ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ। পরে উপকারভোগীদের মাঝে ১৯ লাখ ৫১ হাজার ৭৬০ টাকার চেক বিতরণ করা হয়।

এবারের বৃক্ষ মেলায় মোট ১৪টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে দেশি বিদেশি নানা জাতের ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছের চারার সমাহার ঘটানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy