ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বুধবার দিবাগত

2024-07-25T14:31:26+00:00
2024-07-25T15:51:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ২:৩১ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৪ ৩:৫১ পিএম  (ভিজিট : ৩৪১)
X

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান তিনি।

হারুন-উর-রশিদ জানান, কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছেন ব্যারিস্টার পার্থ। এজন্য তাকে তুলে নেয়া হতে পারে বলে পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। 

পার্থ এক সময় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। পরে তিনি জোট থেকে বেরিয়ে যান। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতিও দেন মির্জা ফখরুল।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০১টি মামলা দায়ের করা হয়েছে। আর এসব মামলায় এখন পর্যন্ত ২২০৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেন।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy