স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে স্ত্রীর ওপর অভিমান করে আব্দুল রশিদ (৫০) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার (২৭ জুলাই)

2024-07-27T14:40:14+00:00
2024-07-27T14:40:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ২:৪০ পিএম   (ভিজিট : ১৬১)
X

নাটোরে স্ত্রীর ওপর অভিমান করে আব্দুল রশিদ (৫০) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২৭ জুলাই) সকালে নাটোর সদর উপজেলার সিবদুরগ্রামে এক আম বাগান থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাটোর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুল রশিদ নাটোর সদর উপজেলার শিবদুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া চলছিল কৃষক আব্দুল রশিদের। 

শুক্রবার বিকেলে অভিমান করে বাড়ি থেকে বের হন আব্দুল রশিদ। পরে রাতে আর বাড়ি ফিরেননি তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে আজ শনিবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে কাজ করতে যাওয়ার সময় আম গাছে ঝুলন্ত অবস্থায় রশিদের মরদেহ দেখতে পান। এরপর স্থানীয়রা বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়।

এসআই মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy