ঈশ্বরদীতে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

২৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন ও

2024-07-27T14:50:08+00:00
2024-07-27T14:50:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ২:৫০ পিএম   (ভিজিট : ১৩৮)
X

২৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন ও স্বেচ্ছাসেবকলীগের ৩০ তমপ্রতিষ্ঠাবার্ষিকী। 

দিনটি উপলক্ষে ঈশ্বরদীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঈশ্বরদী উপজেলা শাখা। 

শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসব কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবকলীগ নেতারা। এসকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পুত্র, যিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণদের আইকন হয়ে বাংলাদেশকে সামনে নিয়ে যাচ্ছেন। তার জন্মদিন আজ। সেই জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে।  এরই অংশ হিসেবে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছি।

আমরা চাই, তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে সজিব ওয়াজেদ জয় যেভাবে এগিয়ে যাচ্ছেন, একইভাবে প্রধানমন্ত্রী ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাবো এবং শিক্ষার্থীদের যেকোনও যৌক্তিক দাবি
আদায়ে কাজ করবো।’

তিনি আরও বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে জামায়ত-বিএনপি দেশব্যাপী অরাজকতা ও সহিংসতার সৃষ্টি করেছে। ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন অত্যন্ত শক্তিশালী তাই এই এলাকায় জামায়ত-বিএনপি কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে নাই। 

আগামীতে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ একসাথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ও উপজেলা যুবলীগের সভাপতি ও অনুষ্ঠানের সমন্বয়কারী শিরহান শরীফ তমাল বক্তব্য রাখেন। 

এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনো, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দীন বিপ্লব, সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রনি, সভাপতি মিলন মল্লিক তন্ময়, স্বেচ্ছাসেককলীগ নেতা সজিব মালিথা, সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  পরে দোয়া পরিচালনা করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy