ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. হাসিব হাওলাদার (২২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও

2024-07-27T18:38:27+00:00
2024-07-27T18:38:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৬:৩৮ পিএম   (ভিজিট : ২০৪)
X

পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. হাসিব হাওলাদার (২২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২৭ জুলাই) সকাল ৮টায় ভান্ডারিয়া- মঠবাড়িয়া সড়কের মার্দাসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিব মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে। 

নিহত হাসিবের নানা আঃ মালেক খান জানান, হাসাবি তার মামা শফিকুলের সাথে মাছের ব্যবসা দেখাশোনা করতেন। সকালে বাগেরহাট থেকে মাছ ক্রয় করে টমটমযোগে মঠবাড়িয়ার দিকে ফিরছিলেন, এসময় ভান্ডারিয়ার মাদার্সি বাজরে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সাকুরা পরিবহন টমটমটিকে চাপাদিলে ঘটস্থলেই হাসিব মারা যায়। 

এসময় স্বাধীন (৩০) ও মেহেদী (১৭) গুরুতর আহত হন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে। বাসটি থানায় রাখা হয়েছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়েছে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy