এবার সারজিস ও হাসনাত ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

কোটা সংস্কার আন্দোলন চালিয়ে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে তুলে নেওয়া হয়েছে।শনিবার (২৭

2024-07-28T09:58:26+00:00
2024-07-28T09:58:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবার সারজিস ও হাসনাত ডিবি হেফাজতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ৯:৫৮ এএম   (ভিজিট : ২০১)
X

কোটা সংস্কার আন্দোলন চালিয়ে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে তুলে নেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বিকেলে নিউমার্কেট ও সাইন্সল্যাব এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত ও সারজিসকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়।

বিষয়টি চাউর হওয়ার পর হেফাজতে নেওয়ার কথা শনিবার (২৭ জুলাই) রাতে স্বীকার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।ব্যক্তিগত নিরাপত্তা ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ দুই সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি হেফাজতে নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকার একটি হাসপাতাল থেকে হেফাজতে নেওয়ার কথা জানান ডিবি পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy