ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

আজ রোববার (২৮ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামী-স্ত্রী ও দুই কন্যাসহ একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

2024-07-28T13:09:12+00:00
2024-07-28T13:09:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ১:০৯ পিএম   (ভিজিট : ২৮০)
X

আজ রোববার (২৮ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বামী-স্ত্রী ও দুই কন্যাসহ একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরশহরের বিজয়পাড়া এলাকার নিব বাড়ির টিনশেট ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- পৌর শহরের বিজয়পাড়া এলাকার আমির হোসেন মিয়ার ছেলে সোহাগ (৩৩), তার স্ত্রী জান্নাত (২৩), মেয়ে ফারিয়া (৪) ও ফাহিমা (২)। সোহাগ পৌর শহরের নিউ মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সোনাহার আলী শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে চার জনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। কি কারণে এই ঘটনাটি ঘটেছে তা সুষ্ঠুভাবে খতিয়ে দেখা হবে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে সোহাগ ও তার পরিবারের লোকজন ঘরের দরজা খুলছিল না। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জড়ো হয়ে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাদের মরদেহ ঘরের টিনের চালের তীরসহ বিভিন্ন জায়গায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ দ্রুত সেখানে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy