পটুয়াখালীতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীতে বীরমুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে। গত ২৬জুলাই শুক্রবার সদও উপজেলার সেহাকাঠি এলাকায় প্রকাশ্য দিবালোকে স্থানীয়

2024-07-28T15:07:05+00:00
2024-07-28T15:07:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পটুয়াখালীতে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ৩:০৭ পিএম   (ভিজিট : ১৮৪)
X

পটুয়াখালীতে বীরমুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে। গত ২৬জুলাই শুক্রবার সদও উপজেলার সেহাকাঠি এলাকায় প্রকাশ্য দিবালোকে স্থানীয় মোঃ নান্নু গাজী ও বাবুল গাজীর বিরুদ্ধে হামলার এ অভিযোগ ওঠে। 

এ ব্যপাওে সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হলেও এখন অবদি কোন প্রতিকার পায়নি বলে জানান মুক্তিযোদ্ধা আবদুল মন্নান গাজীর স্ত্রী মোসাম্মদ সোনাবান বেগম।

রবিবার বেলা ১১টার সময় পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনাবান বেগম জানান, গত ২৬ জুলাই শুক্রবার তার স্বামীর জমিতে সীমানা নির্ধারনসহ নতুন ঘর নির্মান করতে গেলে তার সন্তানদের উপর হামলা চালায় একই এলাকার মোঃ নান্নু গাজী ও বাবুল গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী। এ সময় খোকন, ফারুক ও রেখাসহ অন্তত সাতজন কমবেশি আহত হয়। 

পরবর্তিতে খবর পেয়ে পটুয়াখালী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী এবং বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যপারে ওই দিনই পটুয়াখালী সদর থানায় একটি সাধারন ডায়োরি করা হয়।

লিখিত বক্তব্যে সোনাবান বেগম আরও জানান, সন্ত্রাসীরা বিভিন্ন সময় মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করে আসছে। এ থেকে মুক্তি পাবার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদ সম্মেলনে সোনাবান বেগমের পরিবারের সদস্য ছাড়াও সদর উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী এবং বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy