বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে নারীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোল্লাহাটে সড়কের উপর যাত্রীবাহী বাস উল্টে এক নারী যাত্রী নিহত ও ১৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার

2024-07-28T19:56:45+00:00
2024-07-28T19:56:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে নারীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুলাই, ২০২৪, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৮০)
X

বাগেরহাটের মোল্লাহাটে সড়কের উপর যাত্রীবাহী বাস উল্টে এক নারী যাত্রী নিহত ও ১৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রবিবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি খুলনার রুপসা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছিল। খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্প এলাকায় পৌছে একটি গাড়িকে অতিক্রম করার সময় সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির ছাদ বডি থেকে আলাদা হয়ে যায়। বাসে থাকা বেশিরভাগ যাত্রী গুরুত্বর আহত হয়। 

আহতদের মধ্যে ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। তবে এখনও ওই নারীর পরিচয় জানতে পারেনি পুলিশ। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে  ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সড়কের উপর থেকে দূর্ঘটনা কবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শেখ মোঃ নুরুজ্জামান।

তিনি বলেন, নিহত নারীর মরদেহ থানায় রয়েছে। তার পরিচয় এখন পাওয়া যায়নি। পরিচয় জানার জন্য আমরা চেষ্টা করছি। সড়কের উপর থেকে দূর্ঘটনা কবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতরা ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy