বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় পুলিশের উপর হামলা, গ্রেফতার ২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির এক কনেষ্টেবকে পুলিশ ফাঁড়ির ভেতরে থাপ্পড় মারলেন এক যুবক।গতকাল রোববার (২৮ জুলাই)

2024-07-29T17:10:57+00:00
2024-07-29T17:10:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় পুলিশের উপর হামলা, গ্রেফতার ২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৫:১০ পিএম   (ভিজিট : ২০৫)
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির এক কনেষ্টেবকে পুলিশ ফাঁড়ির ভেতরে থাপ্পড় মারলেন এক যুবক।

গতকাল রোববার (২৮ জুলাই) রাত সোয়া ৮ ঘটিকার সময় ঘটনা ঘটে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন-কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামের আব্দুল মুমিনের ছেলে জাকির আহমেদ (২৫) ও তার আপন ছোট ভাই শাকিল আহমেদ (২০)ভ পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রোববার (২৮ জুলাই) সোয়া ৮টার সময় টিএসআই দীপক রায় এর নেতৃত্বে পুলিশ কনষ্টেবল হাবিুর রহমান, হুমায়ুন কবির ও শংকর সিনহা শমশেরনগর বাজারে আইন শৃংখলা ডিউটি করছিলেন।

এ সময়ে থেকে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে সহযোগিসহ এক যুবক মোটরসাইকেল নিয়ে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্য হাবিবুর রহমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় কারণ জানতে চাইলে মোটরসাইকেলের চালক জাকির আহমেদ পুলিশের উপর হামলা চালায়। এ সময় স্থানীয় জনতাসহ পুলিশ নম্বরবিহীন মোটরসাইকেলসহ ২ যুবককে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। 

পুলিশ ফাঁড়িতে আসার পর এই যুবক মোটর সাইাকেলের কোন কাগজপত্র দেখাতে পারেনি। কথা-কাটাকাটির এক পর্যায়ে পুলিশ ফাঁড়ির আরেক কনষ্টেবল হুমায়ুন আহমদকে সজোরে ধাপ্পড় মারেন মোটর সাইকেল চালক জাকির আহমদ। পরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এ ঘটনায় টিএসআই দীপক রায় বাদী হয়ে ২ যুবকের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন এবং মোটরসাইকেলটি জব্দ করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদের্শক জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক ২ যুবককে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy