রাজবাড়ীতে বাস থেকে দুইশত ফেনসিডিলসহ আটক ২

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইশত বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে

2024-07-29T19:28:50+00:00
2024-07-29T19:28:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে বাস থেকে দুইশত ফেনসিডিলসহ আটক ২
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৭৮)
X

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইশত বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‍্যব -১০, সিপিসি-৩ এর  সদস্যরা ।

এ সময় তাদের কাছ থেকে মোবাইল ও নগদ সাত হাজার আটশত টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ কুষ্টিয়া জেলার খোকন শেখ ও মোঃ রাজু আহম্মেদ শিকদার ।

রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসে অভিযান পরিচালনা করে দুইশত বোতল ফেনসিডিলসহ তাদের দুইজন কে আটক করা হয় ।

২৯শে জুলাই সোমবার বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর র‍্যাব-১০ এর কোম্পানী অধিনায়ক কে এম শাইখ আক্তার জানান, গ্রেফতার মাদক কারবারিরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত খোকন শেখের বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ ও কুষ্টিয়া জেলার সদর থানায় ২ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy