ঈশ্বরদীতে রাষ্ট্রীয় শোক পালিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ঈশ্বরদীতে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপির নেতৃত্বে

2024-07-30T17:03:09+00:00
2024-07-30T17:03:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে রাষ্ট্রীয় শোক পালিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৫:০৩ পিএম   (ভিজিট : ২০২)
X

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ঈশ্বরদীতে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।  পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপির নেতৃত্বে ৩০ জুলাই মঙ্গলবার সকালে শহরের ষ্টেশন রোড আওয়ামী লীগ কার্যালয়ে কালো ব্যাজ ধারনের পর আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য দেন তিনি। 

এসময় তিনি বলেন, নাশকতা-নৈরাজ্যে সরকারি স্থাপনার ওপর হামলাকারী ও হত্যাযজ্ঞে অংশগ্রহণকারী চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। তাদের পক্ষে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী সুপারিশ বা তদবির করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 

গালিবুর রহমান শরীফ বলেন, আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনগণের জান-মাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দুস্কৃতকারীদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করতে হবে। একই সাথে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের উজ্জীবিত করে প্রতি ওয়ার্ডে তৃণমূল স্তরে সাংগঠনিক কার্যক্রম চলমান রাখতে হবে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনো, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বিরু, ইমরুল কায়েস দারা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবসহ আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মী উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy