ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৫৭) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায়

2024-07-30T17:23:38+00:00
2024-07-30T17:23:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৫:২৩ পিএম   (ভিজিট : ১৮৫)
X

টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৫৭) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার ধলাপাড়া-দেওপাড়া আঞ্চলিক সড়কের মলাজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হারুন অর রশিদ দেওপাড়া ইউনিয়নের সড়াশাক গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি স্থানীয় রামদেবপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক একই ইউনিয়নের কালিয়ান গ্রামের বিপ্লব হোসেন ছেলে রাসেল(১৭) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে হারুন অর রশিদ মাদ্রাসা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন প্রতিমধ্যে মলাজানি ব্রীজ সংলগ্ন পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে চালক হারুন অর রশিদ ঘটনাস্থলেই মারা যান। 

অপর মোটরসাইকেল চালক রাসেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রাসেলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy