চাঁপাইনবাবগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জ

2024-07-30T17:55:05+00:00
2024-07-30T17:55:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৫:৫৫ পিএম   (ভিজিট : ২৪০)
X

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের শুকুর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩২), একই এলাকার মুকুল আলীর ছেলে আব্দুল মালেক (২৬) ও মৃত ফারুকের ছেলে সিফাত আলী (১৯)।

এদিকে শনিবার আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, গত ২৭ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলায় ২ কিশোরীকে ধর্ষণ করে বখাটে শরিফুল ইসলাম, আব্দুল মালেক ও সিফাত আলীসহ পাঁচ বন্ধু।

পরে বাড়ি ফিরে ধর্ষিতারা তাদের পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে এক পরিবারের পক্ষ থেকে শুক্রবার শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। পরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy