শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে।আজ বুধবার

2024-07-31T14:21:48+00:00
2024-07-31T14:21:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ২:২১ পিএম   (ভিজিট : ২২৩)
X

'ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। 

পরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

সভায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুন।

সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মো. আশিকুর রহমান, মৎস্যচাষী মো. মিন্নত আলী ও মো. পিয়ার আলী।

পরে শ্রীমঙ্গল  উপজেলার ৪ জন সফল মাছচাষীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy