ভান্ডারিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

‘ভরবো মাছে মোদের দেশ; গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা

2024-07-31T15:49:12+00:00
2024-07-31T15:49:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৩:৪৯ পিএম   (ভিজিট : ১২৭)
X

‘ভরবো মাছে মোদের দেশ; গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা, র‌্যালি ও মৎস্য সেক্টরের সাফল্য নিয়ে প্রমাণ চিত্র প্রদর্শিত হয়েছে।

৩১ জুলাই, বুধবার সকালে উপজেলা প্রশাসন মৎস্য অধিদপ্তরের আয়োজনে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বরে র‌্যালি শেষে থানা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক মৃনাল কান্তি, ইকড়ি  ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী মোঃ মনিরুজ্জামান, জাতীয় মৎস্যজীবী সমিতির ভান্ডারিয়া উপজেলা আহবায়ক কামাল হোসেন তালুকদার প্রমূখ।

এসময় বক্তারা মৎস্য সেক্টরে নিজেদের ও সরকারের সাফল্য তুলে ধরেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy