দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর

2024-07-31T15:55:19+00:00
2024-07-31T15:55:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৩:৫৫ পিএম   (ভিজিট : ১৭৯)
X

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন হয়েছে।

বুধবার (৩১ জুলাই-২০২৪) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোমিনুল করিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিনা কুমারী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম বানু নারগিস, মৎস্য চাষী মো. আশরাফুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক পূরবী রানী রায়।

আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধণ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। 

এরপর দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর দিঘিতে মৎস্য সপ্তাহের উদ্বোধণ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় দিনাজপুর জেলার ৩ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy