টাঙ্গাইলে মৎস্য সপ্তাহের উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ

2024-07-31T17:05:42+00:00
2024-07-31T17:05:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে মৎস্য সপ্তাহের উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৫:০৫ পিএম   (ভিজিট : ১৬২)
X

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডিসি লেকে পোনামাছ অবমুক্ত করা হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। 

টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম সবুর, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।  







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy