ধামরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪

2024-07-31T17:15:32+00:00
2024-07-31T17:15:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৫:১৫ পিএম   (ভিজিট : ২৫৩)
X

"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে ধামরাই উপজেলা প্রশাসন ও  মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা পুরস্কার প্রদান ও প্রামান্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। 

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা বেগম নাজনীন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হকসহ ধামরাই উপজেলার বিভিন্ন শ্রেণীর মৎস্যজীবী ও মৎস্য অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ।

অনুষ্ঠানে মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন উপলক্ষ্যে মাইকিং, ব্যানার ফেষ্টুন, র‍্যালী, পোনা মাছ অবমুক্তকরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্রের মাধ্যমে তুলে ধরাসহ মৎস্যজীবিদের সাথে মতবিনিময় করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy