নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় নয়ন শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় সবুজ কাজী (৩০) নামে একজন

2024-08-01T14:01:39+00:00
2024-08-01T14:01:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ২:০১ পিএম   (ভিজিট : ১৯৭)
X

নড়াইলের লোহাগড়ায় নয়ন শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় সবুজ কাজী (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ১আগস্ট) সকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শেখ উপজেলার বয়রা বাগবাড়ি এলাকার মৃত কবিরুল শেখের ছেলে। আহত সবুজ কাজী একই গ্রামের হাসান কাজীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সকালে নয়ন শেখের স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য লোহাগড়ার একটি ক্লিনিকে যান। পরে মোটরসাইকেল যোগে নয়ন ও সবুজ লোহাগড়ার দিকে যাওয়ার পথে বয়রা পূর্বপাড়া এলাকায় পৌছালে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাড়ি কুপিয়ে যখম করে।

পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বাংলাদেশ বুলেটিনকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy