ভূঞাপুরে‌ কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সারাবাংলা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেম ঘটিত বিষয় নিয়ে মঞ্জুর কাদের (১৮) নামে এক কলেজছাত্র গলায় ওড়না পেঁচিয়ে

2024-08-01T14:50:34+00:00
2024-08-01T14:50:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে‌ কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ২:৫০ পিএম   (ভিজিট : ৪২০)
X

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেম ঘটিত বিষয় নিয়ে মঞ্জুর কাদের (১৮) নামে এক কলেজছাত্র গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (০১ আগষ্ট) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর কাদের গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল (বর্তমান গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী) গ্রামের মোঃ দুলাল মন্ডলের ছেলে ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, মঞ্জুর কাদেরের সাথে দীর্ঘ এক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তারই সহপাঠী এক মেয়ের সাথে। মেয়েটির অন্য জায়গা থেকে বিয়ে আসায় ছেলেকে বিয়ের জন্য চাপ দেয়। ছেলেটি তার সম্পর্কের কথা বাবা মাকে বলতে সাহস না পাওয়ায় তার বোনকে সব খুলে বলে। 

কাদেরের বোন তার ভাইয়ের একটা চাকরি না হওয়া পর্যন্ত ওই মেয়েটাকে ফোনের মাধ্যমে ধৈর্য্য ধরতে বলেন। কিন্তু ওই মেয়েটি বার বার তাকে বিয়ে করার চাপ দেয় মঞ্জুর কাদেরকে। সে এসব চাপ সহ্য করতে না পেরে এবং মেয়েটাকে বিয়ে করতে না পেরে বৃহস্পতিবার সকালে ঘরের ধরনার সাথে গলায় ওড়না ও গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

মঞ্জুর কাদেরের বোন সুমি বলেন- গতকাল রাতে একই ঘরের এক রুমে আমার বাবা মা ও আরেক রুমে আমার ভাই মঞ্জুর কাদের ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে বাবা ভ্যানগাড়ি নিয়ে বেড়িয়ে যায় এবং মা ঘুমিয়েই থাকে। এই সুযোগে আমার ভাই সকালে তার রুম থেকে উঠে পাশের খালি রুমে ঢুকে হাত দিয়ে বাহিরে শিকল আটকিয়ে দেয়। পরে ঘরের ধরনার সাথে ওড়না ও গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও বলেন- আমার ভাইয়ের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি বিয়ের জন্য বার বার চাপ দেয় যে, তাকে বিয়ে না করলে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। এই কথা সহ্য করতে না পেরে সকালে সে আত্মহত্যা করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। ওই লাশের সুরতহাল করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy