কেরানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১

2024-08-01T15:45:34+00:00
2024-08-01T15:45:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৩:৪৫ পিএম   (ভিজিট : ১৯৪)
X

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ। সভার সভাপতিত্ব করেন, কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার। 

এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা জামান, মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিগণ, গুণীজন, সুধীজনেরাসহ মৎস চাষিগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy