ধামরাইয়ে রাইস মিলে অভিযান ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় ২ কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (০১ আগস্ট)

2024-08-01T16:15:03+00:00
2024-08-01T16:15:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে রাইস মিলে অভিযান ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৪:১৫ পিএম   (ভিজিট : ২০৩)
X

ঢাকার ধামরাইয়ে রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় ২ কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান।

ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। 

তিনি বলেন, ধামরাই উপজেলার দুটি প্রতিষ্ঠান আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করেছিলেন। এই কারণে বিসমিল্লাহ অটো রাইস মিল মালিককে ৩০ হাজার টাকা ও কেবিসি এগ্রো ফুড লিমিটেডকে ০১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy