জামায়াতের অফিসে অভিযান চালিয়ে ১২ ককটেল জব্দ

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে জামায়াতের জেলা অফিসে অভিযান চালিয়ে ১২টি বিস্ফোরক জাতীয় ককটেল জব্দ করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে শহরের

2024-08-01T19:50:12+00:00
2024-08-01T19:50:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জামায়াতের অফিসে অভিযান চালিয়ে ১২ ককটেল জব্দ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৭:৫০ পিএম   (ভিজিট : ২৩৯)
X

ফরিদপুরে জামায়াতের জেলা অফিসে অভিযান চালিয়ে ১২টি বিস্ফোরক জাতীয় ককটেল জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১ আগস্ট)  দুপুরে শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন মসজিদ মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত জামায়াত ইসলামের জেলা অফিসে এ অভিযান চালানো হয়। 

এর আগে নাশকতার মামলায় কোতোয়ালি থানা কর্তৃক তাকদীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। 

প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। এ সময় তারা কার্যালয়ের বিভিন্ন কক্ষে ও আলমারি ভেঙে তল্লাশি চালায়। একপর্যায়ে একটি কক্ষে ফুজি ফিল্ম নামে কাগজের বাক্স থেকে ৭টি এবং ওই মার্কেটের ছাদে ওঠার সিঁড়ির পাশ থেকে খোলা জায়গায় রাখা ৫টি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া অফিসে থাকা বিভিন্ন নথি ও কাগজপত্রসহ কিছু বইও জব্দ করে পুলিশ। 

১২টি ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, জেলা কার্যালয় থেকে ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলে জামায়াতের বড় একটি অংশ পরিচালনা করা হয়। তারা এখানে একত্রিত হয়ে নিয়মিত মিটিং ও কর্মীসভা করে থাকে। এখানে জঙ্গি প্রশিক্ষণের অনেক বইও পাওয়া গেছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তারা এখানে বসে ফরিদপুরসহ ঢাকায় নাশকতার পরিকল্পনা করে থাকে। বিষয়টি নিয়ে আমরা বিষদ তদন্ত করব এবং মামলা করব। যেগুলো নিষিদ্ধ রয়েছে তা জব্দ করে নিয়মিত মামলা রুজু করা হবে। এ ছাড়া এই কার্যক্রমের সঙ্গে যারা জড়িত প্রত্যেককেই শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা,  সদর সার্কেল মো. সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান সহ পুলিশ সদস্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy