গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদীতে পিক-আপ ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিক-আপ ভ্যান চালক মাহিম হোসেন (২০) ও যাত্রী আলেক ফকির

2024-08-02T16:56:58+00:00
2024-08-02T16:56:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৩৪৩)
X

বরিশালের গৌরনদীতে পিক-আপ ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিক-আপ ভ্যান চালক মাহিম হোসেন (২০) ও যাত্রী আলেক ফকির (৪৫) নিহত হয়েছেন। 

আহত হয়েছেন আলেক ফকিরের স্ত্রী আসমা বেগম (৩৫) ও তার শিশু। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ঢাকার রামপুরা থেকে বাসাবাড়ির আসবারপত্র নিয়ে শুক্রবার সকালে আলেক ফকির স্ত্রী আসমা ও তার সন্তান নিয়ে পিক-আপ যোগে নিজ বাড়ি বরিশালের বাখেরগঞ্জে রওনা হয়। 

পথিমধ্যে সকাল পৌনে ৭টার দিকে অবিরাম বৃষ্টির মধ্যে গৌরনদী বাসষ্ট্যান্ডে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা কভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

সংঘর্ষে পিক-আপ ভ্যানের সম্মুখভাগ দুমড়ে মুছরে যাওয়ার কারণে চালক ও যাত্রী আটকা পরে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  চালক মাহিম হোসেন ও যাত্রী আলেক ফকিরকে মৃত্যু ঘোষনা করেন।

নিহত পিক-আপ ভ্যান চালক মাহিম হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষীপুর গ্রামের আবু তালেবের পুত্র। এবং যাত্রী আলেক ফকির বাখেরগঞ্জ উপজেলার কবিরাজ গ্রামের মৃত্যু আব্দুল খালেক ফকিরের পুত্র। দূর্ঘটনা কবলিত যান দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy