খুলনায় গণমিছিলে পুলিশের টিয়ারসেল, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশ ও বিজিবির।শুক্রবার বিকাল ৩টা

2024-08-02T17:14:35+00:00
2024-08-02T17:14:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় গণমিছিলে পুলিশের টিয়ারসেল, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৮৮)
X

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ  হয়েছে পুলিশ ও বিজিবির। 

শুক্রবার বিকাল ৩টা ১৫ মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরোপয়েন্টের দিকে থেকে পুলিশ মিছিল লক্ষ্য করে টিয়ারসেল ছোড়ে।

এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। পরে শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেয়।

সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়।  বর্তমানে জিরোপয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে আছে শিক্ষার্থীরা। অন্যদিকে রূপসা সেতু বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy