চট্টগ্রামে প্রতিকূল আবহাওয়ায় কোটা সংস্কার আন্দোলন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

গত কয়েকদিন যাবৎ চট্টগ্রামে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে আর এমন পরিস্থিতিতেও চলেছে কোটা সংস্কার আন্দোলন।আজকে তাদের সাথে একাধিক রাজনৈতিক

2024-08-02T17:17:30+00:00
2024-08-02T17:54:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে প্রতিকূল আবহাওয়ায় কোটা সংস্কার আন্দোলন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৫:১৭ পিএম  আপডেট: ০২.০৮.২০২৪ ৫:৫৪ পিএম  (ভিজিট : ৩৫১)
X

গত কয়েকদিন যাবৎ চট্টগ্রামে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে আর এমন পরিস্থিতিতেও চলেছে কোটা সংস্কার আন্দোলন।

আজকে তাদের সাথে একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যোগ দেয়৷ ফলে নগরীর তিনটি স্থানে বিপুল সংখ্যক আন্দোলনকারী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এসকল কর্মসূচি থেকে কোন প্রকার সহিংসতার খবর পাওয়া যায়নি৷ তবে এসব এলাকার বিভিন্ন স্থাপনার উঠে আন্দোলনকারীদের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়।

শুক্রবার (২ আগস্ট) পূর্ব ঘোষনা অনুযায়ী জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এসময় তাদের সাথে হেফাজত ইসলাম বাংলাদেশ ও সদ্য নিষিদ্ধ জামায়াতে ইসলাম ও ছাত্র শিবির সব একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের যোগ দিতে দেখা গেছে৷ 

জামে মসজিদ এলাকায় সমবেত হওয়ার পর আন্দোলনকারীদের মিছিলটি লালদীঘি মাঠ এলাকা হয়ে নিউমার্কেট মোড়ে এসে আবার বিক্ষোভ প্রদর্শন করেন৷ এসময় নিউ মার্কেট মোড়ে (শহীদ কামাল চত্বর) নির্মিত স্বাধীনতা স্তম্ভের ওপর কিছু আন্দোলনকারীকে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করতে দেখা গেছে৷ 

সেখানে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে আসলাম উদ্দিন বাংলাদেশ বুলেটিনকে বলেন, ঝড় বৃষ্টি প্রাকৃতিক দূর্যোগ এসব কিছুই না৷ আমরা পুলিশের বুলেট বৃষ্টির মাঝেও আমাদের লক্ষ্যে পৌছাতে আন্দোলন চালিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ৷

প্রায় আধা ঘণ্টা নিউ মার্কেট এলাকায় অবস্থান নিয়ে মিছিলটি পুনরায় স্টেশন রোড় হয়ে টাইগার পাস মোড়ে কিছুক্ষণ অবস্থান করে। এসময় বাঘের ভাষ্কর্যের ওপরও কিছু আন্দোলনকারীকে চড়তে দেখা গেলেও কোন প্রকার সহিংসতা কিংবা নাশকতা করতে দেখা যায়নি৷ এরপর আন্দোলনকারীদেএ মিছিলটি লালখান বাজার, ওয়াসা মোড়, জিইসি হয়ে ষোলশহরের দিকে চলে যায়৷ 

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক বার্তায় আজকে ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’এর কর্মসূচির ঘোষনা দেন।

সেই বার্তায় তিনি আজকের কর্মসূচিতে চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান। আজকের আন্দোলন কর্মসূচিতেও নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

আজকের আন্দোলন কর্মসূচিকে ঘিরে নগরীর আন্দরকিল্লা মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। এছাড়া ওয়াসা মোড়স্থ জমিয়তুল ফালাহ মসজিদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জুম্মার নামাজ আদায় শেষে শোকাবহ আগস্টের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করে৷

এসময় তারা মিছিল নিয়ে সিইসি মোর ঘুরে আবার ওয়াসা মোড়ে ফিরে আসে৷ একই সময় কোটা সংষ্কার আন্দোলনকারীর একই পথে মিছিল নিয়ে যাওয়ার তথ্য পেয়ে আইন শৃংখলা বাহিনীর অনুরোধে সরকার দলের নেতা কর্মীরা ওয়াসা মোড় এলাকা ছেড়ে সরে আসেন৷  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy